1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই হবে: প্রধান উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের ’২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাঠ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা তাঁর কার্যালয় থেকে যুক্ত হন। ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে এতে অংশ নেন।

সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তাদের বিচার নিশ্চিত করা হবে। পুলিশকে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে।

এসময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে বই বিতরণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর