1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

মরহুমা বখতুন্নেছা চৌধুরী ও ইষ্ট কোষ্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর মাগফেরাত কামনায় প্রাইম ব্যাংকের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যার্থে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ দুস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা লায়েছ আহমদ।

প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া শাখার এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান (এসভিপি) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রভাষক তারেক আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর