1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সিলেট সীমান্তে ভারতীয় এক নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পিলার ১২৭২/৬-এস সংলগ্ন নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে তাঁকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই যুবকের নাম ডাব্বর লাং (২৬)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেং সুটিংয়ের ছেলে।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮ বিজিবির অধীন বিওপির নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে ডাব্বরকে স্থানীয় জনগণের সহযোগিতায় আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, অনুপ্রবেশের অভিযোগে ডাব্বরকে আটক দেখানো হয়েছে। তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের সবুজ মিয়া (২২) ও আগের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. মারুফ মিয়ার (১৬) লাশ ভারতীয় সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর