1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ৩০ লাখ টাকার মাদকসহ ভারতীয় পণ্য আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, কয়লা, শুটকী, কমলা, মদ, বিয়ার, বালু এবং বাংলাদেশী সুপারি ও যানবাহন আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার চিনাকান্দি, মাছিমপুর, নারায়ণ তলা, ট্যাকেটঘাট, মাটিরাবন, চিনাউড়াসহ বিভিন্ন বিওপির এলাকায় গোপন সংবাদের ভিত্তি মালিকবিহীন ভারতীয় গরু-১৬টি, চিনি-১৫ কেজি, কয়লা ১০০০ কেজি, শুটকী-৩২০ কেজি, কমলা-৪৪০ কেজি, বোতল ৪৩ মদ, বিয়ার ৬ বোতল, বালু-১৭০ ঘনফুট এবং বাংলাদেশী সুপারি ২৭০ কেজি ও ১টি যানবাহন আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩০লাখ ৪১ হাজার টাকা।

তিনি জানান, আটককৃত মদ,বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গরু, চিনি, করলা, শুটকী, কমলা, বালু, বাংলাদেশী সুপারি ও যানবাহন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর