1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জামালগঞ্জে রাতের আধাঁরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দৃর্বত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের ইজারাদার আব্দুল মালেকের ছেলে মতিউর রহমানের ইজারাকৃত মাছের ঘেরে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায় জামালগঞ্জ বৌলাই নদী উন্মুক্ত শরীফপুর দক্ষিণ মাথা থেকে জামালগঞ্জ উপজেলার শেষ সীমানা আমানিপুর পর্যন্ত ১৪৩১ বাংলা সন পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা থেকে ১৬১নং স্বারকে টোকেন ফি’র মাধ্যমে মৎস্য আহরণের অনুমতি পান কামধরপুর মৎস্যজীবী সমিতির সভাপতি মতিউর রহমান।

পরে মৎস্যজীবী সমিতির লোকজন মৎস আহরণের প্রস্ততি নিলে স্থানীয় কিছু লোকজন বাঁধা প্রদান করেন এবং মাছ ধরতে গেলে ১০ লক্ষ টাকা চাাঁদা দাবি করেন। পরে এব্যাপারে গত ১৬ ডিসেম্বর জামালগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মতিউর রহমান মামলা দায়ের করেন। এই মামলায় দুইজন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে।

বিষপ্রয়োগের ব্যাপারে ইজারাদার মতিউর রহমান জানান সোমবার রাত ১২টার পর তিনি বাড়ীতে চলে আসেন। পরদিন সকালে মাছ ভাসতে দেখে লোকজন আমাকে ফোনে জানালে আমি মাছের ঘেরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পানি বেশী থাকায় তাৎক্ষণিকভাবে মাছ ধরতে পারি নাই। এতে আমার পাচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান আমার ধারণা পূর্বশত্রুতার জেরে মামলার আসামীরা চাঁদার টাকার না পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন জানায় বৌলাই নদীর ঘেরে বিষ দেওয়ার সংবাদ শুনেছি এখনও অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর