1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় সেঁজুতি মজুমদার শ্রুতি

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা, সিচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু রঞ্জন মজুন্দার ও ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি রানী তালুকদারের কন্যা সুলুতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী সেঁজুতি মজুমদার শ্রুতি ৩টি বৃত্তি পেয়েছে৷

শ্রুতি এবছর এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল মেধাতালিকায় ৩য়, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১০ ও কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেডে জেলা পর্যায়ে ১৩ তম স্থান অধিকার করে সফলতার সাক্ষর রাখে।

সেঁজুতি মজুমদার শ্রুতি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। মেয়ের এমন সাফল্যে পিতা-মাতা গর্বিত। তারা মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। শ্রুতি তার এমন অর্জনে শিক্ষক, পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর