বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক তারিক
স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
৯৪
বার পঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক তারিক
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আবারও আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ তারিক। তিনি ২০২১ সালের ৩ ফেব্রুয়ারী থেকে এ বছর ১৬ মার্চ পর্যন্ত আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। সিলেট থেকে বদলি হয়ে তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে গত ৩০ মার্চ থেকে প্রায় সাত মাস একই পদে দায়িত্ব পালন করেন। তিনি পুনরায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বদলি হয়ে আগামীকাল বুধবার (১ জানুয়ারি ২০২৫) আঞ্চলিক পরিচালক পদে যোগদান করবেন। উল্লেখ্য,আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৮ তম বিসিএস এর একজন সদস্য। তিনি সিলেট সিটি করপোর্রেশনের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি আবারো আঞ্চলিক পরিচালক পদে...
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আবারও আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ তারিক। তিনি ২০২১ সালের ৩ ফেব্রুয়ারী থেকে এ বছর ১৬ মার্চ পর্যন্ত আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
সিলেট থেকে বদলি হয়ে তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে গত ৩০ মার্চ থেকে প্রায় সাত মাস একই পদে দায়িত্ব পালন করেন। তিনি পুনরায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বদলি হয়ে আগামীকাল বুধবার (১ জানুয়ারি ২০২৫) আঞ্চলিক পরিচালক পদে যোগদান করবেন।
উল্লেখ্য,আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৮ তম বিসিএস এর একজন সদস্য। তিনি সিলেট সিটি করপোর্রেশনের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি আবারো আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালনে সকলের দোয় ও সহযোগীতা কামনা করেন।