1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

শেরপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহতের ঘটনায় বাসচালক মো. সুমন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসচালক সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী রিফাত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ আরোহীই নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর