1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে গাঁজাসহ দু’মাদক কারবারি গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ আ: আলীম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন।

ধৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত আ: সোবহান এর পুত্র আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত আব্দুর নূর এর পুত্র আলমগীর (২৯)।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর