
জামালপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলায় খালাস দেয়া হয়েছে ১২ আসামিকে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জ্বল মাহমুদ। দুমাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করা হয় তাহমিনা জান্নাতকে৷ এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
মামলায় ১৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.