পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন হাবিব
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
২১৬
বার পঠিত
পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন হাবিব
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব পেয়েছেন ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব। বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম কারাগারে থাকায় হাবিবুর রহমান হাবিবকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব দেয়া হয়৷ সুচারুরূপে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন হাবিবুর রহমান হাবিব। এর আগে গত ২৩ ডিসেম্বর পরিষদের এক সভায় সব সদস্যের সম্মতিতে হাবিবকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠালে তিনি তা অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠালে আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা হাবিবকে দায়িত্ব...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব পেয়েছেন ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব।
বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম কারাগারে থাকায় হাবিবুর রহমান হাবিবকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের দায়িত্ব দেয়া হয়৷
সুচারুরূপে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন হাবিবুর রহমান হাবিব।
এর আগে গত ২৩ ডিসেম্বর পরিষদের এক সভায় সব সদস্যের সম্মতিতে হাবিবকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠালে তিনি তা অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠালে আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা হাবিবকে দায়িত্ব পালনের অনুমতি দেন৷