1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভারত থেকে ফেরার পথে চুনারুঘাট সীমান্তে যুবক গ্রেফতার

নুর উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে ফোরার পথে বরিশাল জেলার রোহান আহম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাল্লা সীমান্ত ফাড়ি।

গ্রেফতারকৃত রোহান আহম্মেদ বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) তার বিরুদ্ধে মামলা দায়ের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এরআগে (১লা জানুয়ারী) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তের ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাল্লা টেকেরঘাট নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বোরহান আহম্মেদকে আটক করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর আলম বলেন, বিজেপি কর্তৃক মামলা দেওয়ার পর আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর