1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

মো. আব্দুল কাদির, মধ্যনগর, (সুনামগঞ্জ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ হবিগঞ্জের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায়, এসআই মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আব্দুর রউফ, কং ৮১৬ মোঃ নাদিম হাসান সহ বুধবার দিনগত  রাত পৌনে ১০ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অর্ন্তগত চাপাইতি বাজার  জামে মসজিদ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
যার বাজার মূল্য  অনুমান-(০২x২০,০০০)=৪০,০০০/-টাকা এবং ২টি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল মিয়া (৩৩), পিতা-মৃত আব্দুল হাশিম, মোঃ রাসেল মিয়া@রাজু (২১), পিতা-মৃত আনছর আলী, উভয় সাং-ইকরতলী (ডলনা), থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। এ বিষয়ে মধ্যনগর থানার মামলা নং-০২, তারিখ-০১/০১/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলাটির তদন্তভার এসআই বিকাশ সরকারের  নিকট প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর