1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেটের সংস্কৃতি অঙ্গনে খুব পরিচিত একটি নাম।উচ্চারণের জরতা মুখের ব্যায়াম কলাকৌশল শিশু কিশোরদের পাশাপাশি বড়দেরও পাশে দাঁড়িয়েছে মুক্তাক্ষর।

২০০৮ সাল থেকে পথচলা শুরু করে আজ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় করে ঝেড়ঝেড়িপাড়া সিটি স্কুল এন্ড কলেজে উদযাপন করা হয়েছে।

মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের উপস্থাপনায় ও মুক্তাক্ষর সভাপতি মো. নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পারভীন রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শিক্ষক সেবা রানি দাস, শিক্ষক রুপা চৌধুরী, শিক্ষক আসমা খাতুন, শিক্ষক রেখা ঘোষ,শিক্ষক জয় সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চারণে আবৃত্তি শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর আবৃত্তির কলাকৌশল জানা দরকার।মুক্তাক্ষর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আবৃত্তির সুনাম ধরে রেখেছে। তার ধারাবাহিক আরও দীর্ঘ হোক।

অনুষ্ঠানে মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বুলেটিন আত্মপ্রকাশ করা হয়।সবশেষে আবৃত্তি পরিবেশন করে স্বপ্ন কর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর