1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে হচ্ছে ‌’কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

“সবকিছু নিতে চায় নষ্টরা দখলে, চপেটাঘাত করতে হবে এখনই ওদের কপোলে। না হলে হবে মানবতার ক্ষতি, জগতে রবে না শৃঙ্খলা-শান্তি”। ন্যায়ের পক্ষে প্রতিবাদী শ্লোগান নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বসছে দু’দিনব্যাপী:কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব-২০২৫।

শুক্রবার সকাল ৯টায় দিরাই উপজেলা সদরের বিএডিসি মাঠে শুরু হচ্ছে দু’দিনব্যাপী এ উৎসব। স্থানীয় সংস্কৃতি ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দিনভর অনুষ্টানে থাকবে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। পুরস্কার বিতরণীর মধ্যেদিয়ে শেষ হবে প্রথম পর্ব।

রাতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করবেন বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ। গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি, সুনামগঞ্জ প্রেস ক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল কামালগীতি পরিবেশন করবেন অনুষ্ঠানে। জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক গীতিকার সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান গান পরিবেশন করবেন বলে আয়োজক কমিটি সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনব্যাপী চলবে হারিয়ে যাওয়া প্রাচীনতম যাত্রাপালা, কেচ্ছা-কাহিনীসহ নানা আয়োজন। উৎসব উদযাপন কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলদুল মিয়া ও সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল পাল তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে যোগদানের জন্য সর্বস্তরের মানুষজনকে আহবান জানিয়েছেন কবি নজরুল ইসলাম রানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর