
মৌলভীবাজারের বড়লেখায় ২নং দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বড়লেখা সরকারি ডিগ্রী কলেজর ছাত্রদল নেতা ইতালি প্রবাসী সায়েম রহমানের অর্থায়নে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমানুর রহমান আমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামাদ হোসেন, দাসের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমদ, সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল বাসিতসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.