1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাংগুয়ার হাওরে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ আটক ৩

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, মাছ ও বুনো হাঁস শিকারের দায়ে তিন শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একেই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)। আটককৃত দুই শিকারী নামে থানায় নিয়মিত মামলা ও আতিকুল (২৮) কে মৎস্য সংরক্ষণ আইন লংঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, পাখি, বুনোহাস,পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর