1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভারতে ৩ সৈন্য নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার জর্জে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিনজন সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ট্রাকটি খাদে পড়ে যায়। গত বছরের ডিসেম্বরেও এ ধরনের একটি ঘটনা ঘটে। এতে ৫ সৈন্য নিহত এবং ৫ জন আহত হন।

সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিনজন নিহতের ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহসহ আরও অনেক নেতারা দুঃখ প্রকাশ করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ছাড়া আহত ও নিহত সেনা পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। সূত্রে: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর