1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

চোরাই পথে আনা ১২ হাজার ৫ কেজি ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। এসময় ট্রাক চালককেও আটক করা হয়েছে।

আটক আব্দুল আমিন কালা (৪০) গোয়াইনঘাট থানার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তামাবিল হয়ে চিনির একটি চালান সিলেটে ঢুকছে।

এমন খবরে শুক্রবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালায় তারা। এসময় একটি ট্রাক তল্লাসী করে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে লেখা ছিল “হুয়াইট ক্রিস্টাল সুগার, ইন্ডিয়া’। প্রতি বস্তায় ৪৯ কেজি হিসেবে সেখানে ছিল ২ হাজার ৫ কেজি চিনি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার ৬শ টাকা।

চোরাচালানে ব্যবহৃত হলুদ রঙের হাইড্রোলিক ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ট-২৪-০৬৪৮) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। তাছাড়া উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালককে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক ট্রাক চালককে আজ রোববার (০৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর