1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

গুজরাটে ভারতীয় কোস্ট গার্ডের একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। একটি সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পরই আগুন ধরে যায়, এতে থাকা তিনজন ক্রু মারা গেছেন।

কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টারটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হত। একটি খোলা মাঠে এটি বিধ্বস্ত হয়। যা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ধ্রুব হেলিকপ্টারটি নিয়মিত টহলের অংশ হিসেবে যাওয়ার পথেই বিধ্বস্ত হয়। এতে আরও কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত কারো নাম পরিচয় জানা যায়নি।

গত চার মাস আগে সেপ্টেম্বরে আএলএইচ এমকে-৩ নামের একটি হেলিকপ্টার তিনজন ক্রু নিয়ে আরব সাগরে নিখোঁজ হয়। পরবর্তীতে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য জনকে খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান চালানো অব্যাহত ছিল। পরবর্তীতে দীর্ঘ এক মাসের অনুসন্ধানের পর অক্টোবরে গুজরাট উপকূলে নিখোঁজ ক্রু’র মরদেহ খুঁজে পায় কোস্ট গার্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর