1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যুক্তরাষ্ট্রে বসে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হলেন শাহ কামাল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৯১ বার পঠিত

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ কামাল। যিনি দীর্ঘ দিন থেকে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। বিগত আন্দোলন সংগ্রাম অনেক প্রবাসী দেশের নেতাকর্মীদের খোঁজখবর নিলেও তিনি সে ধরনের কোন ভূমিরা রাখেন নি। শাহ কামালের বিরুদ্ধে রয়েছে না অভিযোগ।

তিনি বিগত দিনগুলোতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ব্যবহার করে বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করেছেন।

সিলেট-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে ছিলে তার ব্যক্তিগত সম্পর্কে। শাহ কামাল দেশে আসলেই এমপি হাবিবকে তার বাড়িতে নিয়ে দাওয়াত করে আপ্যায়ন করাতেন। একদিকে দলী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ব্যস্ত আর শাহ কামাল ব্যস্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আমোদ ফুর্তিতে।

দলীয় একটি সূত্র জানায়, সিলেট জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার হাত ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসে সহ-সভাপতি মর্যাদার উপদেষ্টা পদ ভাগিয়ে নেন শাহ কামাল। তিনি বিগত দিন গুলোতে দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসহযোগি সংগঠনের কোন নেতাকর্মীকে কোন ধরনের সহযোগিতা করেন নি।

অথচ অনেক নেতা রয়েছেন যারা বিগত দিনগুলোতে রাজপথে আন্দোলন সংগ্রাম করে সাহসী ভূমিকা রেখেছেন। তাদের বাদ দিয়ে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের সাথে যার আতাত সেই শাহ কামালকে জেলা বিএনপির উপদেষ্টা করায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্থ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর