1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে বিরোধপুর্ন এক জমিতে গাছ কাঠার সময় গাছ চাপায় এক বৃদ্ধা আর নিহতের ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধার নাম ওহেদা বানু (৬০) উপজেলার চৌমুহনী ইউপি শিবনগর গ্রামের খোরশেদ আলীর স্ত্রী।

জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় আশ্রব আলী ও রমজান আলীর মধ্যে মালিকানা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও একটি বিরোধপূর্ণ জমিতে কাঠুরিয়ারা গাছ কাটে। ওই বৃদ্ধা কাঠ ও লাকড়ি সংগ্রহ করতে সেখানে গেলে অসতর্কতাবশত একটি আকাশমনী গাছের নিচে চাপা পড়ে যান। তাৎক্ষণিক রক্তাক্ত হয়ে ওই বৃদ্ধা মহিলা মারা যায়।

মৃত্যুর সত্যতা মাধবপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাফিয়া বেগম জানান, এটা আমাদের মালিকানা জমি সেখানে অসতর্কতাবশত ওই বৃদ্ধা এসে দুর্ঘটনার শিকার হন।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে। শোনা যাচ্ছে একজন অভিযোগ দায়ের করবে। করলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর