1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামিন নিতে গিয়ে আ. লীগের ৮ নেতা কারাগারে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

জামালপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ থানায় ৫টি নাশকতার মামলায় মাদারগঞ্জ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জামিল হাসান তাপস বলেন, বিভিন্ন নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের আদালতে পাঠিয়েছেন।

গত বছর ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ মডেল থানার এসআই শোভন সাহা ছাড়াও শাহীন শাহ ও আবদুল আল মামুন মাদারগঞ্জ মডেল থানায় এসব মামলা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর