1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় তার স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আসমা আক্তার গুমুটিয়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম এর স্ত্রী ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই এর কন্যা।

সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের বোন রাবেয়া আক্তার রত্না জানান, আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননাস তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর