1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে ৪ মাদক পাচারকারী গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই এস.এম. বুলবুল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাইওয়ে ইন হোটেলের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দুলালপুর পূর্বপাড়া গ্রামের মো: কামরুল মিয়ার পুত্র মো: মোশারফ (১৯), মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত সাইদ মিয়ার পুত্র মো: জয়নাল মিয়া (২৯), মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: কালা মিয়ার পুত্র মো: শামসুর মিয়া (৩৫), একই উপজেলার কাবিলপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মো: রমজান মিয়া (৩০)।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর