1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জে সড়কে ঝড়লো ২ প্রাণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

সুনামগঞ্জে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানী ঘটেছে।

শান্তিগঞ্জ উপজেলার আউশকান্দি-রাণীগঞ্জ সড়কের সিচনি এলাকায় সোমবার সকাল ১০টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেল আরোহী দু’জনের ঘটনাস্থলে প্রাণহানী ঘটে। শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আকরাম আলী তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দস আলীর ছেলে আমিরুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, আক্তাপাড়া থেকে শান্তিগঞ্জ বাজারে দুই মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় ডাবরঘাট থেকে দরগাপাশাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর