1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ বন্দুকধারী নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মেক্সিকোতে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন অপরাধী নিহত এবং তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘটনা ঘটে। দেশটির গুয়ানাজুয়াতোর ইউরিরিয়া পৌরসভায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল চলাকালীন ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

গুয়ানাজুয়াতো রাজ্যের নিরাপত্তা বিভাগ প্রাথমিকভাবে আট বন্দুকধারীর নিহত হওয়ার খবর জানায়, কিন্তু আরো দুইজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

তারা জানায়, এ ঘটনার পর নিশ্চিত করা হয়েছে নিহত ১০জন একটি অপরাধ গ্রুপের সদস্য।
একটি বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বেশ কয়েকটি চুরি যাওয়া গাড়ি এবং ব্যালিস্টিক ভেস্টসহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। গুয়ানাজুয়াতোতে সহিংসতা স্থানীয় অপরাধী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান দ্বন্দ্বের সঙ্গে যুক্ত।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে সরকার অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোতে মাদক-সম্পর্কিত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তবে সেনাবাহিনী মোতায়েন করা হলেও গ্যাং-সম্পর্কিত সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখায়নি। সূত্র: এএফপি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর