1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে পানির সেচ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জয়নগর এলাকাবাসী রত্না নদী থেকে কৃষি জমিতে পানি সেচ দিতে থাকেন। এসময় রিচি এলাকার যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং নুর মিয়ার ছেলে ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন ও জাবেদ মিয়াসহ বেশ কয়েকজন বাঁধা দেন। তারা জানান, নদী তারা লিজ নিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাঁধানোবাদ হয়। এক পর্যায়ে ওয়াসিম ও জসিম তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। একে পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মঙ্গলবার সকালে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে গুলির বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর