1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কল্যাণ কামনা ও অকল্যাণ থেকে মুক্তির জন্য নবীজির দোয়া

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার ভান্ডার থেকে মানুষ সব ধরনের ভালো ও মন্দ লাভ করতে পারে। কোরআন ও হাদিসে মানুষের প্রয়োজন পূরণের জন্য ভিন্ন ভিন্ন দোয়া বর্ণনা করা হয়েছে। তবে হাদিস শরিফে এমন একটি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে সব ধরনের কল্যাণ কামনা এবং সকল অনিষ্টতা থেকে মুক্তি চাওয়া হয়ে যায়।

হাদিস শরিফে এসেছে—

عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئًا ‏.‏ فَقَالَ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَجْمَعُ ذَلِكَ كُلَّهُ تَقُولُ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন—

রাসূল সা. অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না, যা সেই সকল দোয়ার সমষ্টি হবে? তোমরা বলো—

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চাণ: আল্লাহুম্মা ইন্না নাছআলুকা মিন খাইরি মা-ছাআলাকা মিনহু নাব্বিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-নায়ূযুবিকা মিনহু মিংশররি মাছ-তাআযা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ। ওয়া-আংতাল-মুছতাআন, ওয়া আলাইকাল-বালাগ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

হে আল্লাহ! আমরা তোমার নিকট সেই কল্যাণ আশা করি যা তোমার নবী রাসূল (সা.) তোমার নিকট আশা করেছেন এবং আমরা তোমার নিকট সেই অনিষ্ট হতে রক্ষা চাই যে অনিষ্ট হতে তোমার নবি রাসূল (সা.) আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছে দাও। আল্লাহ তায়ালা ছাড়া অনিষ্ট রোধ করার এবং কল্যাণ পৌছানোর আর কোন ক্ষমতাবান নেই।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫২১)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর