1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুরে ১৬ লাখ টাকা ভারতীয় পন্য আটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সুনামগঞ্জরে তাহিরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, ফুসকা ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী লাউয়েরগড় বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৭ হাজার ৩১০ কেজি ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা। পৃথক অভিযানে মাঠ গাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৫০০ কেজি চিনি ও ১৫ হাজার পিস সুপারি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে ফুসকা, চিনি ও সুপারি জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর