1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় বৃত্তি পেল শিশু শিক্ষা একাডেমির ৩ শিক্ষার্থী

রেদওয়ান আহমদ, বড়লেখা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বড়লেখার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা একাডেমি’র তিন শিক্ষার্থী মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি লাভ করেছে। তারা হচ্ছে লাবিব আহমদ, শোভন সিংহ এবং মাইমুনা আক্তার সাবিরা। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানান।
পরীক্ষায় বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্য থেকে ৫০ জন পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কসবা আদর্শ স:প্রা: বিদ্যালয়ের ছাত্র তাওসীফ আহমদ, ২য় স্থান অর্জন করে খাসা স:প্রা: বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা বিনতে আহসান এবং ৩য় স্থান অধিকার করে আইডিয়াল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. তাসনীমুল হাসান।

উল্লেখ্য, এবার ৮ম বারের মতো আয়োজিত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ গত ১ এবং ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি প্রতি বছর এর আয়োজন করে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর