1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

সৌদি আরবে টানা ভারী বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে ডুবে গেছে। বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে।

পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট।

দেশটির জনগণকে সতর্ক করে এক বিবৃতিতে সৌদি দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বলেছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে- এমন সব এলাকা এড়িয়ে চলেন।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে- এমনও দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর