1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

টানা ছয় হার ঢাকার, জয়ের দেখা পেল সিলেট

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

বিপিএলে টানা তিন ম্যাচ হারা সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে টানা ছয়টি হারের দেখা পেল শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

শুক্রবার (১০ জানুয়ারি) সুযোগ পেয়েও বোলারদের ব্যর্থতায় জয়ে ফিরতে পারল না থিসারা পেরেরার দল। ১৯৩ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। এই ম্যাচেই এবারের আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে সিলেট।

এদিন ১৯৪ বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। ১৯ রানে ২ উইকেট হারায় তারা। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। এরপর ৮ বলে ১৪ রানের ঝড় তুলে দিয়ে যান অ্যারন জোন্স। সেখান দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

ম্যাচে পরের দিকে রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলী ১৭ বলে ২৪ রান করেন। এরপর দায়িত্ব নিয়ে খেলে ১৬০ রানে ৭ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। তিনি ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

এই ইনিংসে ঢাকার হয়ে ফরমানউল্লাহ আর শুভাম রানজানে দুটি করে উইকেট নেন। আর খরুচে বোলিং করেন মোস্তাফিজুর রহমান, ৩১ রান দিয়ে পান একটি উইকেট।

এর আগে লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস। মুনিম করেন ৪৭ বলে ৫২ রান, সাব্বির রহমানের ২৩ ও থিসারা পেরেরা ৯ বলে ১৮ রান করেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। তানজিম হাসান সাকিব আর রিস টপল একটি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর