1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় এক জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে হবিগঞ্জ পৌরসভার যশোর আবদা গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

ওসি আলমগীর কবির জানান, জব্দ পাঁচ হাজার ৪৫০ কেজি চিনির বাজারমূল্য আনুমানিক সাত লাখ আট হাজার ৫০০ টাকা।

আটক ট্রাকচালক আবুল বাশার (৪৫) বাহুবল উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর