1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া(৬) ও মুনতাহা আক্তার(৫) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শরিফুল মিয়া কামালপুর গ্রামের আরশ আলীর পুত্র এবং মুনতাহা আক্তার একই গ্রামের লোকসাম মিয়ার কন্যা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১১টার দিকে শরিফুল মিয়া ও মুনতাহা বাড়ির কাছেই পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অগোচরে দু’জন পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর তাদের দেহ ভাসমান অবস্থায় ভেসে ওঠে। বিষয়টি পুকুরপাড় দিয়ে হেটে যাওয়া স্থানীয়দের নজরে পড়লে তাদের উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেন।

তাদের এমন মৃত্যুতে দুই পরিবারে দেখা দিয়েছে শোকের মাতম। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর