
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া(৬) ও মুনতাহা আক্তার(৫) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল মিয়া কামালপুর গ্রামের আরশ আলীর পুত্র এবং মুনতাহা আক্তার একই গ্রামের লোকসাম মিয়ার কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১১টার দিকে শরিফুল মিয়া ও মুনতাহা বাড়ির কাছেই পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অগোচরে দু'জন পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর তাদের দেহ ভাসমান অবস্থায় ভেসে ওঠে। বিষয়টি পুকুরপাড় দিয়ে হেটে যাওয়া স্থানীয়দের নজরে পড়লে তাদের উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেন।
তাদের এমন মৃত্যুতে দুই পরিবারে দেখা দিয়েছে শোকের মাতম। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.