1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত ৪ বসতঘর ক্ষতিগ্রস্ত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে৷এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের৷

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ভয়াবহ এই আগুনে পাইকাপন গ্রামের গোলম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ এতে আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফ্রিজ বিস্ফোরণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, বসতঘর পুড়ে ৪টি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্রিজ বিস্ফোরণের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আগুনের সুত্রপাত হয়েছে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর