1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে পৌঁছেছেন মিজানুর রহমান আজহারী

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

তাফসির মাহফিলে যোগ দিতে সিলেট পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা।

তাফসির মাহফিল কমিটির সূত্রে জানা যায়, সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিন আজ শনিবার। এদিন রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এই তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

এদিকে তার মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমাদের পুলিশ বাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছেন। বাহিনীর পোশাক ছাড়াও সাদা পোষাকে দায়িত্বরত রয়েছেন তারা। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। জানমালের নিরাপত্তায় আমরা সদা জাগ্রত আছি।

১০ লক্ষাধিক লোক সমাগমের কথা চিন্তা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগতদের জন্য ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর