1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কমলগঞ্জে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যা

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া সন্দেহে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স (৬২) নামের এক বৃদ্ধ।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিবকে উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে প্রেমের সম্পর্কের জেরে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনোয়ারা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকালে আলেপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যার পর তিনি নিজে কমলগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর