1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিলেটের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কাঁধে কাঁধে ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি ক্রিকেট দুনিয়ায়। বিপিএলের ১৭তম ম্যাচে এসে আবার দেখা গেল সেই একই দৃশ্য। খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নাওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিবের সঙ্গে হলো কাঁধে ধাক্কা দেয়ার ঘটনা। সিলেটের বাকিরা এসে নাওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিংরুমের পথে।

খুলনার জন্য জয় পাওয়ার আশাটাও প্রায় শেষই হয়ে গিয়েছিল সেখানে। কিন্তু, ক্রিকেটে বোধহয় শেষ বলে কিছু থাকে না। তানজিম সাকিব ১৯তম ওভারে হজম করলেন ১৫ রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল ১৯ রান। কিন্তু রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়লো দুই উইকেট। রান উঠল দশ। তাতেই খুলনা টাইগার্স হারলো ৮ রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার। আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়।

সিলেটে দিনের শুরুতেই মাঠভর্তি দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন জাকির হাসান এবং রনি তালুকদার। শুরুতে রাখিম কর্নওয়াল এবং জর্জ মানসি ফিরে যাওয়ার পর এই দুই লোকাল খেলোয়াড় যোগ করেছেন ১০৬ রান। ফিফটি ছিল দুজনেরই। যদিও বোলারদের ওপর কিছুটা বেশিই চড়াও হয়েছিলেন জাকির।

সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে আজকের দিনেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। সেই দিনটা রাঙিয়েছেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে। রনি থেমেছেন ৪৪ বলে ৫৬ রান করে। শেষে অধিনায়ক আরিফুলের ২১ রানের ক্যামিও সিলেটকে এনে দেয় ১৮২ রানের পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার। অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে। অন্যদিকে বাকিরা সবাই হয়েছেন মোটাদাগে ব্যর্থ। মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশার পালে হাওয়া দেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের স্লোয়ারে কাঁটা পড়েন তিনি।

তবু খুলনা হাল ছাড়েনি। লড়াই চলেছে শেষ ওভার পর্যন্ত। শেষদিকে ১৬ বলে ২৮ রান ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। আর আবু হায়দার রনির ব্যাট থেকে এসেছে ৬ বলে ১৪ রান। অবশ্য সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর