1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ট্রাক-মটরসাইকেলসহ আটক ২

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত

চোরাচালান প্রতিরোধ অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মটরসাইকেলসহ দুইজন ও মটরসাইকেল বাহনকারী ডি আই (মিনি ট্রাক) আটক।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারী) রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারী দলের সদস্যরা ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সি সি মটরসাইকেল নিয়ে সিলেট মুখে যাচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশ কৌশলে নজরদারী বৃদ্ধি করে অভিযান পরিচালনা করতে মাঠে নামে।নজরদারীর এক পর্যায় ডি আই (মিনি ট্রাক) করে বিশেষ কৌশলে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো.মাসুদ আহমদ রাজু (২০) একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মটর সাইকেল, মটর সাইকেল বহনকারী ডি আই ট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর