1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা যাতায়াতের পাকা রাস্তার মৌলারপাড় নামক স্থানে ব্রিজের উপর অভিযান পরিচালনা করে সোনাফর আলীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

এ সময় সোনাফর আলীর হেফাজতে থাকা ৮৬ বোতল অফিসার চয়েস বিদেশী মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।আটক যুবক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র সোনাফর আলী।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর