1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

জমকালো আয়োজনে গত ৩০ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। ইতোমধ্যে গ্রুপ লড়াই প্রায় অর্ধেক শেষ হয়েছে। মিরপুর থেকে সিলেট হয়ে এবার চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই।

এবারে সিলেট পর্বে বিপিএল ইতিহাসের সেরা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে অন্যতম বরিশাল ও রংপুরের রোমাঞ্চকর লড়াই, যেখানে শেষ ওভারে ৩০ রান তুলে বরিশাল ডুবিয়েছিলেন নুরুল হাসান সোহান।

এ ছাড়াও সিলেটের মাঠে আইপিএলের রেকর্ডকেও ভেঙে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম। রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে করা ২৫৪ রানের মধ্যে ওপেনিং জুটিতেই লিটন-তামিম তুলেছেন ২৪১ রান। এ রকম নানা রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট পর্ব।

ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।

এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

আসুন দেখে নিই সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় :

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর