প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বিরাত মাহফিল সম্পন্ন

হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশ এর উদ্যোগে মাওলানা কাজী আব্দুল হক (রহ.) স্বরণে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, প্রবীণ হিফজ শিক্ষক সন্মাননা, কৃতী ছাত্র সংবর্ধনা ও জাতীয় ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) চারখাই কাকুরা নাটেশ্বর মাওলানা কাজী আব্দুল হক (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে সকাল ১০ টা থেকে জেলা অডিশনে ইয়েস কার্ড প্রাপ্ত ৬৫ জনকে নিয়ে দ্বিতীয় বাছাই এবং বাদ আছর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিখ্যাত ক্বারি ও আন্তর্জাতিক বিচারক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী বিচারকের দায়িত্ব পালন করেন।
মাহাফলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, শায়খ আহমদ হাসান লন্ডন, ক্বরী জহিরুল ইসলাম সিলেট, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ ক্বারী জাকারিয়া, বিশ্বজয়ী হাফেজ হোসাইন আহমদ সিলেট।
নাশীদ পরিবেশন করেন খায়রুল বাশার দিলওয়ার আকরাম বিন বাহার ফয়েজ আহমদ শাহরুখ ও রেজাউল ইসলাম। এর আগে ৬ জানুয়ারি সিলেট জেলা ৭ জানুয়ারি হবিগঞ্জ ৮ জানুয়ারি মৌলভীবাজার ও ৯ জানুয়ারি সুনামগঞ্জ জেলা অডিশন সম্পন্ন হয়। ৩ শতাধিক প্রতিযোগি চার জেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল রাউন্ডে উত্তির্ণ সকল প্রতিযোগিকে আল হারামাইন হসপিটাল হেলথ সাপোর্ট কার্ড, নগদ অর্থ, ৩ জন কৃতী ছাত্রকে নগদ অর্থ ও সন্মাননা, প্রবীণ হিফজ শিক্ষকদের সন্মাননা ও নগদ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়। সকল পুরস্কারে স্পনসর করেন মাওলানা আব্দুল হক (রহ.) পরিবার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোঃ ওলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, আল হারামাইন হাসপাতালের ডিরেক্টর নাহিয়ান চৌধুরী, মারকাজুল উলুম মেজরটিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল্লাহ চৌধুরী, মাওলানা হাবিব আহমদ শিহাব।
মাহফিলে সভাপতিত্ব করেন হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশ এর সভাপতি হাফিজ আখতার হোসাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তানভীর আহমদ ও খ্যাতিমান উপস্থাপক মীম সুফিয়ান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.