1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অসহায়দের পাশে সেনাবাহিনী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন অপরাধ দমনে দায়িত্বপালনের পাশাপাশি মানবসেবায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২৫ জন অসহায়কে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুনামগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বে থাকা লে: কর্নেল শাহিন আলম অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, লেফটেন্যান্ট রিফাত হোসেন সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর