1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ১২০জন কৃষক-কৃষাণীর দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যের উপর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় আধুনিক ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে ফসল (ধান, ভুট্রা, ডাল, তেল) উৎপাদনের উদ্যোগে ধর্মপাশা সদর, জয়শ্রী, পাইকুরাটি ও সুখাইড় রাজাপুর দক্ষিণ এই চারটি ইউনিয়ন থেকে প্রতি ব্যাচে ৩০ জন করে চারটি ইউনিয়নের চারটি ব্যাচে মোট ১২০ কৃষক-কৃষাণীর দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুম ও উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে আলাদাভাবে দুইটি ব্যাচের মাধ্যমে কৃষক-কৃষাণীদের এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক-কৃষাণীদের এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে যৌথ প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আনোয়ার হোসেন, জেলা কৃষি প্রকৌশলী তাপস কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক ইউনিয়নের ব্যাচ অনুযায়ী সম্মানি ভাতার চেক প্রধান করা হয়েছে। এতে প্রত্যেক প্রশিক্ষণার্থী ৫০০ টাকা করে সম্মানি ভাতা পাবেন। এছাড়া প্রত্যেককে একটি করে ফাইল, নোটপ্যাড, কলম ও বই প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর