1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পুতুল-টিউলিপসহ হাসিনার স্বজনদের বিরুদ্ধে তদন্তে দুদক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকার পরেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক।

ক্ষমতার অপব্যবহারে শেখ হসিনা মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসিয়েছেন এবং স্বজনদের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক।

ক্ষমতার অপব্যবহারে শেখ হসিনা মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে বসিয়েছেন এবং স্বজনদের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক।
তাসলিম তৌহিদ

এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিকসহ চারজনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় ৬ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সায়মা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত, তা ঘাটতে গিয়ে দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দিতে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতা মিলায়, এ নিয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে।

এদিকে ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামেছে দুদক। একইসঙ্গে তার চাচা তারেক সিদ্দিকসহ মোট চার জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি।

দুদক মহাপরিচালক বলেন, তারিক সিদ্দিক, তার স্ত্রী ও মেয়ে এবং ভাতিজি টিউলিপ সিদ্দিকের যোগসাজসে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জমি আত্মসাৎ, মানি লন্ডারিং, দেশে-বিদেশে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দুদক মহাপরিচালক আরও জানান, টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের ‘কে টেলিকউনিকেশন্সের’ ২ কোটি ৫১ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।

এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধেও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশে অর্থ পাচারসহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর