1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

ভারত থেকে চাল আমদানির প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভারতের গেঁদে রেলবন্দর থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫০ টন চাল রেলপথে দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ সরকার ১ লাখ ৫৯ হাজার টন চাল ভারত থেকে আমদানি করবে। এর প্রথম চালানে ২৪৫০ টন চাল গতকাল মঙ্গলবার রাতে দর্শনা রেলবন্দর এসেছে।

এর আগে, দর্শনা রেলবন্দর ইয়ার্ডে পৌঁছালে ভারতে রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

তিনি বলেন, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং করা হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারকরা চাল পরিবহন করবেন। ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এই চাল রপ্তানি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর