1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে দু’মাদক কারবারি আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে আমদানি নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাদ্দাম হোসেন আরিফ ও এএসআই মোহাম্মাদ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন বেজুরা গ্রামস্থ যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে’র উপরে থেকে মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে বিশ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ১১০সিসি, ঢাকা মেট্রো-হ-৬২- ৪৫২৮ চেসিং নং PS 62BF43, M6K42463, ইঞ্জিন নং FF 4 Gk1602737, মোটরসাইকেলসহ মোঃ শাহ আলম খান সুমন (৪৮), মোঃ অনেক ভূইয়া (২৯) নামে দুই মাদক কারবারিকে আটক করে।

আটককৃতদের দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ভিতরে উরুতে কস্টিং টেপ দ্বারা মোড়ানো ০৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং মোটরসাইকেলে’র সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো আরো ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলা বেলাবো থানাধীন লাকপুর গ্রামের মৃত আব্দুল বাছেদ খানে’র ছেলে শাহ আলম খান সুমন, আনোয়ার হোসেন ভূইয়ার ছেলে মোঃ অনিক ভুইয়া(২৯)।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নন্দন কান্তি ধর জানান, আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর