1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামে দুইপক্ষের উভয় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে (১৫ জানুয়ারি ) পৌর এলাকার সালামতপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বোরো জমির পানি নেওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার সালামতপুর গ্রামের সমচু মিয়ার পুত্র ফয়সল মিয়া ও মৃত্যু ছালিম মোল্লার পুত্র সায়েদ আলীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে ফয়সল মিয়া ও সায়েদ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাটি, পাইপ, পিকল নিক্ষেপ করা হয়।

সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

আহতরা হলেন-সালামতপুর গ্রামের সালিম উল্লার পুত্র সায়েদ আলী (৩৫), মৃত ফরিন মিয়ার পুত্র মোজফর মিয়া (৫৫), একই গ্রামের সমচু মিয়া পুত্র ফয়সল মিয়া (৩২), মকাম উল্লার পুত্র সাবু মিয়া (৫০), কুরুষ মিয়ার পুত্র আরিফ মিয়া (২০), কামরুল মিয়া (২২) সাবু মিয়ার পুত্র তোফায়েল মিয়া (২০) ইসলাম উদ্দিনের পুত্র শুভ আহমেদ (২২) সহ আরো অনেকে আহত হয়েছেন। এর মধ্যে ফয়সাল মিয়া (৩২) ও মোজফর মিয়া (৫৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কালাম হোসেন পিপিএম নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, এর আগে গত রবিবারে বোর জমির পানি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষে মধ্যে মারামারি হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর